শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে মতবিনিময় সভা

শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে মতবিনিময় সভা
News Banner

শেরপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শেরপুর জেলার ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।  সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের পিপি অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবু রায়হান রুপন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আকরামুজ্জামান রাহাত, শেরপুর এর বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিত্ব মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াতে ইসলামীর নেতা মো: আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, ইটভাটা মালিক সমিতিরসভাপতি, সাধারণ সম্পাদকসহ ইটভাটার মালিকবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বায়ু দূষণ রোধকল্পে অবৈধ ইটভাটা বন্ধের উপর গুরুত্বারোপ করেন এবং কৃষি জমি রক্ষায় টপ সয়েল না কেটে বিকল্প উপায়ে ইটভাটার মাটি সংগ্রহের আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মাটি পুড়িয়ে তৈরী ইটের পরিবর্তে সিমেন্ট, বালি ও পাথর দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ব্লক ইট নির্মাণের জন্য ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 189 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন