শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
News Banner

শেরপুরে  ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিক সদস্যরা। বুধবার (১৬ সেপ্টেম্বর ) সকালে  শহরের নয়আনী বাজার সড়কে শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের সঞ্চালনায়  উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী।

কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণকারী দোকান কর্মচারীরা বলেন, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষ্যে ১০০% অর্থাৎ পূর্ণাঙ্গ বোনাস প্রদান ও অন্যান্য ধর্মের ধর্ম উৎসব উপলক্ষ্যে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিকদের ছাড়া কোন কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি জানানো হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 180 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন