শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী
News Banner

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার ও অর্ধাহারে দিন কাটানো এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।

​দীর্ঘদিন ধরে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিজেও গুরুতর অসুস্থ। এছাড়া এই অভাবের সংসারে রয়েছে এক শারীরিক প্রতিবন্ধী সন্তান। 

সম্প্রতি পরিবারের একমাত্র নারী সদস্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পরিবারটির ওপর নেমে আসে ঘোর অমানিশা। চরম অসহায়ত্ব ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে দিন পার করছিল তারা।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারটির এই হৃদয়বিদারক ও দুর্বিষহ জীবনযাপনের খবর ছড়িয়ে পড়লে তা বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলীর নজরে আসে। 

খবর পেয়েই কালক্ষেপণ না করে গভীর রাতের অন্ধকারেই ছুটে যান সেই অসহায় পরিবারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি কেবল সহমর্মিতাই প্রকাশ করেননি, বরং নিজ হাতে অসুস্থ গৃহকর্তাকে খাবার খাইয়ে দেন। 

এরপর তিনি পরিবারের সদস্যদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সাহায্যসহ খাবার ও ওষুধ তুলে দেন। পাশাপাশি তিনি এই পরিবারের যাবতীয় জরুরি খরচের প্রতিশ্রুতি দেন। এছাড়া ভবিষ্যতে ​অসুস্থ গৃহকর্তা ও প্রতিবন্ধী সন্তানের ওষুধ ও পুষ্টিকর খাবারের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেন।

শেরপুর সদর ​উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা আলহাজ্ব হযরত আলীর এমন তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী মানবিক পদক্ষেপে স্থানীয় কামারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তার এমন উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন স্থানীয়রা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 258 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন