শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ ও আইনের কঠোর প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের হলরুমে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন।
এ সময় পরিবেশ রক্ষা ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন পরিদর্শক সুশীল কুমার দাস।
সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি রফিক মজিদ, সাইন্ এর সভাপতি মুগনিউর রহমান মনি, চেম্বার পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, হাসানুর রেজা জিয়া, মোঃ শওকত হোসেন প্রমুখ। 
সভায় পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, মজুদ, বিপণন, বিক্রয়, সরবরাহ, প্রদর্শন, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ এবং  সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়।
এসময় শহরের বিভিন্ন স্তরের পলিথিন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 124 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন