শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
News Banner


শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  এসময় এক দরিদ্র ভ্যানচালককে ভ্যানগাড়ি প্রদান করা হয়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এই গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক  সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা,  প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এদিন মোট ২১৯ জন সেবাপ্রার্থীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সেবাপ্রার্থীকে সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা ভূমি অফিসে, , জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।
অপরদিকে নিয়মিত গনশুনানিতে ১ মাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার মো: জহুরুল ইসলাম নামে একজন অসহায় ও কর্মক্ষম ব্যক্তি তাঁর ভ্যানগাড়ি চুরি হবার কথা জেলা প্রশাসককে জানান।  তখন জেলা প্রশাসক তাঁকে একটি ভ্যানগাড়ি কিনে দেবার প্রতিশ্রুতি দেন।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, ফরিদা ইয়াসমিন বুধবার দরিদ্র জহুরুল ইসলামের হাতে ভ্যানগাড়িটি তুলে দেন। এর মাধ্যমে তিনি তাঁর নিজ কর্মসংস্থানে ফিরে গিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 175 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন