শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে আমিনুল ইসলামের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে আমিনুল ইসলামের  যোগদান ও দায়িত্বভার গ্রহণ
News Banner

অদ্য ১৯ আগস্ট ২০২৬ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার  মোঃ আমিনুল ইসলাম মহোদয় কুষ্টিয়া জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হলে পুলিশ সুপার   জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার, মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),মহোদয়। অতঃপর, জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কুষ্টিয়া জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

উক্ত যোগদান অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন  শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া,  ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া,   প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া,  মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবি, ওসি, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই,পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), আরও(১) কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 153 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন