শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী তারেক রহমান
News Banner

সংগৃহিত ছবি
আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাম তিনটি হলো- দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ফ্যাসিবাদি শাসনের ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করেছিল, এখন তা পুনর্গঠনের পালা। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, এর জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 277 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন