শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে পাসের হারে আফছর আলী বালিকা, জিপিএ-৫ এ সরকারি বালিকা শীর্ষে

শেরপুরে পাসের হারে আফছর আলী বালিকা, জিপিএ-৫ এ সরকারি বালিকা শীর্ষে
News Banner

শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে জেলার শীর্ষে রয়েছে শেরপুর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। আর জিপিএ-৫ প্রাপ্তির হারে শীর্ষে রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
১০ আগস্ট সোমবার প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শেরপুর আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর ৮৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮৭ জনই পাস করেছে। পাশের হার ৯৮.৮৬। আর জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। অন্যদিকে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২২৬ জন পাস করেছে। পাশের হার ৯৪.১৭। আর জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। এছাড়া শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৯৭ জন পাস করেছে। পাশের হার ৮১.৪০। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন শেরপুর জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ২৭৭ জন। পাসের হার ৫৫.৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন শিক্ষার্থী।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৯৯ জন। পাসের হার ৪৮.১৫। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। তবে জেলার ৪টি মাদ্রাসায় কোন শিক্ষার্থীই পাস করতে পারেনি। মাদ্রাসাগুলো হচ্ছে শহীদ আইজ উদ্দিন দাখিল মাদ্রাসা, বৈষ্ণবনগর দাখিল মাদ্রাসা, রৌহা দাখিল মাদ্রাসা ও দশকাহনিয়া বালিকা দাখিল মাদ্রাসা।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মোট ৬২৬ জন। পাসের হার ৫০.৭৩। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 203 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন