শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত

জামালপুরে সড়ক দুর্ঘটনা সহকারী জজ নিহত
News Banner

জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক জামালপুরে কর্মরত  সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের অধীন ইসলামপুরে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে দুর্ঘটনায় একেএম ছামিউল হকের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনার কারণ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 231 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন