শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামালপুরে জনবদ্ধতায় বিনষ্ট হওয়া ৩০০ মিটার রাস্তা মেরামত করলো ৩৫ বিজিবি

জামালপুরে  জনবদ্ধতায় বিনষ্ট হওয়া ৩০০ মিটার রাস্তা মেরামত করলো ৩৫ বিজিবি
News Banner

জামালপুরে জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে  ৩৫ বিজিবি উদ্যোগে শহরের চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত ৩০০ মিটার রাস্তার মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। 
সোমাবার ১০ আগষ্ট সকালে জামালপুর  ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি এই কাজের উদ্বোধন করেন। এ সময় জলবদ্ধতার কারণে বিনষ্ট হওয়া চন্দ্রা ঘুন্টি থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তার খানাখন্দক মেরামত করার পাশাপাশি চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা করে ৩৫ বিজিবি। এ সময় পৌরসভার ড্রেজার দিয়ে রাস্তার খানা খন্দক ভরাট করা সহ রাস্তা মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে চন্দ্রা,হাট চন্দ্রা, পলাশতলা মিয়াবাড়ি সহ মেলান্দহ,ইসলামপুর ও দেওয়ানগঞ্জ লিংক রোডের চলাচলত যাত্রীদের যাতায়াতের ব্যাপক সুবিধা হবে বলে জানা যায়।জামালপুর ৩৫ বিজিবি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চলাচলত সাধারণ যাত্রীরা। 

জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক ল্যাপটেনের খনিলা হাসানুর রহমান পিএসসি জানান, এলাকায় মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ করতে বিজিবি ও পৌরসভার যৌথ উদ্যোগে রাস্তা মেরামত কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে করে জলবদ্ধতায় বিনষ্ট হওয়ার রাস্তা মেরামত করার পাশাপাশি  এই রাস্তা দিয়ে চলা চলত যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে  বলে জানান তিনি। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 270 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন