শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম

মাদক ও জুয়া থেকে তরুণদের রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : এমপি রাশেদুল ইসলাম
News Banner

মাদকের ভয়াল থাবা ও মোবাইল জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল জুয়াসহসব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। শনিবার (৮ আগস্ট) সদর উপজেলা পরিষদ হল রুমে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদুল ইসলাম আরও বলেন, একটি  মানবিক ও সুস্থ সমাজ গড়তে খেলাধুলার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, মোবাইল জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সচেতন সবাইকে একযোগে কাজ করতে হবে এবং দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে।

এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, জামায়াত নেতা ডাক্তার আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রভাষক জাহিদ আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 131 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন