শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
News Banner

"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই শহীদ মাহবুব আলম এর মাতা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, জ্ঞান ও চিন্তার সৃজনশীল অনুশীলন। বিতর্ক শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ, কথা বলার জড়তা দূর করা এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বিতর্ক চর্চার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাণবন্ত যুক্তি-তর্কের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 177 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন