শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল

শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল
News Banner

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। 
রোববার দুপুরে ঝিনাইগাতী থানা চত্বরে অনুষ্ঠানিকভাবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের প্রয়াত পিতা ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট এর অর্থায়নে এই পিকআপ ভ্যান উপহার হিসেবে প্রদান করা হয়। 
এ সময় ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান ও এমপি মাহমুদুল হক রুবেলের ভাই ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের হাতে গাড়ির চাবি তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান,  যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল  বলেন, থানার পুরাতন গাড়িটি দিয়ে এলাকায় আসামি ধরতে গেলে প্রায়ই বিকল হয়ে পড়ে। এতে অপরাধ দমনে ব্যাঘাত সৃষ্টি হয়। তাই নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবার সক্ষমতা বাড়বে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানা পুলিশের থাকা দুইটি গাড়ির পাশাপাশি এ যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা প্রয়াত সংসদ সদস্য জননেতা ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে থানাকে পিকআপ ভ্যান প্রদানও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 257 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন