শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ

শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ
News Banner

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর উপজেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক( উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ এবং উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন কর্মসূচির আওতায় কুম্ভি, বহেরা, রুদ্রপলাশ, পলাশ, হরিতকি, বহেড়া, জারুল, জাকারান্ডা, কৃষ্ণচূড়া,  নিম, কাঞ্চনসহ প্রায় ১০০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-সুন্দর শেরপুর গড়ে তুলতে বৃক্ষরোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আশা ব্যক্ত করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 201 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন