শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন শেরপুরের কাকন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেলেন শেরপুরের কাকন
News Banner

শেরপুরের কৃতি সন্তান আইনজীবী এ.আর.এম. কামরুজ্জামান কাকন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তিনি শেরপুর জেলা শহরের বাগরাকসা মহল্লার মোঃ আব্দুল কাদের এবং মরহুমা রেহানা বেগম-এর সন্তান। তিনি দীর্ঘদিন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহোদর ভাই মোঃ কামরুল হাসান বর্তমানে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।

এ.আর.এম. কামরুজ্জামান কাকন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (সম্মান) এবং এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ২০১০ তারিখে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। 

১১ এপ্রিল ২০১৫ তারিখে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। পরবর্তীতে ১২ নভেম্বর ২০২৫ তারিখে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

এছাড়াও তিনি ইংল্যান্ড এবং ওয়েলস এর দি অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এর একজন সম্মানিত সদস্য। অতি শীঘ্রই তিনি লিংকনস ইন এর আনুষ্ঠানিক 'কল টু দ্য বারে' অংশগ্রহণের মাধ্যমে ব্যারিস্টার-অ্যাট-ল' হিসেবে সনদ গ্রহণ করবেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 524 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন