শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
News Banner

বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। 
২৭ জুলাই সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে পাঁচ দিনব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
মেলার গেটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করার পর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। 
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ, নার্সারি মালিক সমিতি সভাপতি মোঃ সাদেক আলী, এনসিপি নেতা নূর ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ জাফর আলী ও শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ।
পাঁচ দিনব্যাপী বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক সংগঠন থেকে প্রায় অর্ধশত স্টল প্রদর্শন করা হয়। এতে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ফুলের কয়েক হাজার বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 186 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন