শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় তিনি দিবসটি উদযাপনে সকল সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মসূচি সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা ও ব্যবসায়ী আাব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির আহবায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোরশেদ জিতু, সাবেক আহবায়ক মামুনুর রহমান প্রমুখ।

ওইসময় জুলাই শহীদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 187 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন