শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা ইয়াসমিন
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক  এ. বি. এম. মামুনুর রশিদ,  স্থানীয় সরকার উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, উপপরিচালক  এনএসআই,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, প্রেসক্লাব সভাপতি, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 225 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন