শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা
News Banner

মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই রবিবার বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বানেশ্বর্দী খন্দকারপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
ওইসময় সামাজিক ও আইনি সচেতনতা বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন শেরপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান মনির, নকলা থানার উপসহকারী পরিদর্শক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মাহমুদুর রহমান আজাদ।

বক্তারা বলেন, মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বানেশ্বন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেন আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে বানেশ্বর্দী ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের খেলোয় মনোনিবেশ করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 170 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন