শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে ৫০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শেরপুরে ৫০ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
News Banner

শেরপুরে স্থানীয় সরকার বিভাগের ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দের অংশ হিসেবে বাছাইকৃত ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের  আয়োজনে দুস্থ ও অসহায় নারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর -১ আসনের সংসদ সদস্য হাফেজ মো: রাশেদুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সেলাইমেশিনগুলো কেবল একটি উপহার নয়, বরং একেকটি পরিবারের ভাগ্য বদলের হাতিয়ার। সেলাই মেশিনগুলো সঠিক ব্যবহারের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিক, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন এবং সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে বলেন, এমপি মহোদয়ের এই উপহার আমাদের বেঁচে থাকার নতুন আলো দেখিয়েছে। এখন থেকে ঘরে বসেই উপার্জন করে আমি আমার সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে পারব।”

এই সংবাদটি পঠিত হয়েছে: 205 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন