শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে Blood To Save Life সংগঠনের নতুন কমিটি গঠন: সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক রুবেল

শেরপুরে Blood To Save Life সংগঠনের নতুন কমিটি গঠন: সভাপতি হৃদয়, সাধারণ সম্পাদক রুবেল
News Banner

মেহেদী হাসান শামীম
শেরপুর প্রতিনিধি: শেরপুরে সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন Blood To Save Life (জীবন বাঁচাতে রক্ত)-এর আগামী দুই বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩০ জুন এ বিষয়ে একটি অনুমোদনপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ১২ নম্বর কামারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনিস মিয়া। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সাইদিক হাসান হৃদয় সভাপতি এবং মো. রুবেল মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মো. জুয়েল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাব্বি, কোষাধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম শিমুল, সহ-কোষাধ্যক্ষ মো. শফিকুল মিয়া, প্রচার সম্পাদক মো. শাহীন মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. মর্তুজ মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক আলম মিয়া, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান জাহিদ, শিক্ষাবৃত্তি বিষয়ক সম্পাদক মো. দিদারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. নাঈম ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক এম. এন. নাঈম ইসলাম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. আল আমিন, দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ এবং সদস্য হিসেবে আরও ৪৩ জনকে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সাইদিক হাসান হৃদয় বলেন, সংগঠনের মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে তোলা। পাশাপাশি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, জলাতঙ্ক, সুয়াচে (SWACH) ও অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষ নিধন এবং পশুপাখি নিধনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে রক্তদান কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।

উল্লেখ্য, ২৪ জুলাই ২০২২ সালে প্রতিষ্ঠিত Blood To Save Life (জীবন বাঁচাতে রক্ত) সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা-সহায়তা, জনসচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানবসেবায় ধারাবাহিকভাবে কাজ করে আসছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1,106 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন