শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
News Banner

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভিসা আবেদন কেন্দ্রে এ কথা বলছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি আরও বলেছেন, আগামী ২৮ জুন রোববার থেকেই ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করা যাবে।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রথমে কেবল পাঁচটি কেন্দ্র থেকে দেয়া হবে এ ভিসা। পর্যায়ক্রমে বাকিগুলো থেকেও দেয়া হবে বলেও জানান তিনি। 

যে ৫ কেন্দ্রে ভারতের টুরিস্ট ভিসা পাওয়া যাবে বলে জানা গেছে— ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 111 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন