শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুর পৌরসভার ৭০ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার ৭০ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
News Banner

শেরপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার ১৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৪ জুন বুধবার সকালে পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক (উপসচিব) আরিফা সিদ্দিকা।

এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লক্ষ ৬৩ হাজার ৫১৯ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লক্ষ ১৫ হাজার টাকা। এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপি ও মূলধনসহ আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লক্ষ ৩৫ হাজার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ. সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়বেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 131 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন