শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
News Banner

সেবার ব্রতে চাকরি’ এ স্লোগানে শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম ‌‌‘শারীরিক মাপ ও কাগজপত্র’ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৪ জুন বুধবার সকাল ৮ ঘটিকা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে এই শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার কার্যক্রম সরেজমিনে পরীক্ষা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) মো. আসলাম শাহজাদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) নাইম উল-আলম, নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) মো। আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।

নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আগামীকাল ২৫ জুন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, শেরপুরে Physical Endurance Test (PET)- এর দৌড় পুরুষ প্রার্থীর ১৬০০ মিটার ও নারী প্রার্থীর ১০০০ মিটার, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 134 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন