শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে নালিতাবাড়ীতে ৩১৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২

শেরপুরে নালিতাবাড়ীতে ৩১৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
News Banner

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ি এলাকা পূর্ব সমশ্চুরায় ডিবি পুলিশের অভিযানে ৩১৫ বোতল বিদেশি মদসহ দুই কারবারি গ্রেফতার হয়েছে। 

১৭ জুন বিকেলে ১০টি বস্তায় ৩১৫ বোতল বিদেশি মদসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার গুমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদরের মোবারকপুর মহল্লার মোঃ হুমায়ুন মিয়ার ছেলে মোঃ ফারুক (২৫)। 

পুলিশ সূত্র জানায়, শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ি এলাকা পূর্ব সমশ্চুরায় বুধবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। অভিযানে কারবারি মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও মোঃ ফারুক (২৫) কে ১০ বস্তায় ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। 

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, জেলায় মাদকবিরোধী এমন অভিযান অব্যহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 196 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন