শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরসহ রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা

শেরপুরসহ রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা
News Banner

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে শেরপুর। দেশের রেল যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে শেরপুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

মন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের ৬৪টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। বাকি জেলাগুলোকে যুক্ত করতে নতুন রেললাইন নির্মাণ ও বিদ্যমান সেবার সম্প্রসারণে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা, রেল সেবার মানোন্নয়ন এবং নতুন সংযোগ স্থাপনের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। ওই বৈঠকে শেরপুরসহ নতুন ১০ জেলায় কীভাবে রেল সেবা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে প্রকল্প গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই শেরপুরবাসী জেলায় রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সীমান্তবর্তী এই জেলার মানুষের অন্যতম প্রধান দাবি ছিল রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা।

সরকারের এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ জেলার বিভিন্ন স্থানে আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। সম্ভাব্য রেল যোগাযোগ চালু হলে শেরপুরের সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

তবে প্রকল্পের রুট, ব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সরকারিভাবে প্রকল্প অনুমোদনের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

এদিকে শেরপুরকে রেল নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণার খবরে জেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বহু বছরের স্বপ্ন বাস্তবায়নের আশায় এখন প্রহর গুনছেন শেরপুরবাসী

এই সংবাদটি পঠিত হয়েছে: 301 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন