শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

নকলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নকলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
News Banner


পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ ও পৌরসভা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ আন্দোলনকে গণআন্দোলনে পরিণত করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম আজাদ, পৌর সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, সহকারী প্রোগ্রামার সাইমুন শাহনাজ সোনিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, সরকারের এ বৃহৎ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং

এই সংবাদটি পঠিত হয়েছে: 208 বার
মোঃ বেলাল হোসেন

মোঃ বেলাল হোসেন

সহ-সম্পাদক-১

এই সাংবাদিকের মোট খবর: 3 টি

মন্তব্য করুন