শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর  বৃক্ষরোপণ কর্মসূচির  উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
News Banner

১৩ জুন প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে  বৃহস্পতিবার (১১ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ, মহরশীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা প্রশাসন  আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় শেরপুর জেলার মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষের চারা নির্বাচন, চারা রোপণের উপযুক্ত স্থান নির্ধারণ, পরিচর্যা ব্যবস্থা, চারা সরবরাহ, অর্থায়ন এবং কর্মসূচির সফল বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর এ অগ্রাধিকারমূলক উদ্যোগকে সফল ও টেকসই করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা এবং করণীয় নির্ধারণের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। একইসাথে এ কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায়  পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম; জেলা পরিষদ প্রশাসক  এ.বি.এম. মামুনুর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, উপপরিচালক (কৃষি)   মো. সাখাওয়াত হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. শাকিল আহমেদ, জেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, শেরপুর জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান,  শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা; সাধারণ সম্পাদক জনাব মাসুদ হাসান বাদলসহ জেলা প্রশাসন, এলজিইডি, বন বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 192 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন