শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন পরিপালন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন পরিপালন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
News Banner

ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক গড়ে তুলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন পরিপালন সংক্রান্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকেলে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ট্রফিক ইন্সপেক্টর মো. মমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আওয়াল চৌধুরী, জেলা বাস মালিক সমিতির সভাপতি গৌতম কুমার সাহা, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, পরিবহন সেক্টরের ক্যাশিয়ার জাকির হোসেন, সিএনজির পক্ষ থেকে হিরা মিয়া, ইজিবাইক সভাপতি আনোয়ারুল সাজ্জাদ সুইট প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক, যাত্রী এবং পথচারী- সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন অমান্য করে তাড়াহুড়ো করার মানসিকতাই অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। শেরপুর জেলাকে একটি আদর্শ ও নিরাপদ সড়ক সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সভায় পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় শেরপুর জেলার বিভিন্ন পরিবহন সেক্টরের মালিক, ড্রাইভার ও শ্রমিকগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 92 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন