শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুর পৌর ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুর পৌর ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক
News Banner

শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন মঙ্গলবার (৯ জুন) শেরপুর পৌর ভূমি অফিস, শেরপুর সদর উপজেলা ভূমি অফিস এবং শেরপুর পৌরসভা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ভূমি অফিসসমূহের বিভিন্ন রেজিস্টার ও সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভূমি সেবা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্তভাবে প্রদানের নির্দেশনা দেন। এ সময় তিনি ভূমি অফিস প্রাঙ্গণে দুটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।

পরে জেলা প্রশাসক শেরপুর পৌরসভা পরিদর্শন করেন। তিনি পুরাতন পৌরসভা কার্যালয়ে অবস্থিত শেরপুর পৌরসভা জাদুঘর পরিদর্শন এবং শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারে অনলাইন রিডিং রুম ও শিশু-কিশোর রিডিং কর্নারের উদ্বোধন করেন। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও পৌর প্রশাসক  আরিফা সিদ্দিকা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি পৌরসভা কার্যালয়ের ছাদবাগান, আয়-ব্যয় রেজিস্টার এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। ছাদবাগান কার্যক্রমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের জন্য তিনি পৌর কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং নাগরিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি হ্রাসে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 148 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন