শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

সীমান্তে পুশইন ঠেকাতে জামালপুরে ৩৫ বিজিবি কঠোর নজরদারী

সীমান্তে পুশইন ঠেকাতে জামালপুরে ৩৫ বিজিবি কঠোর নজরদারী
News Banner

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি শুরু করেছে জামালপুর ৩৫ বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫ টি বিওপি এলাকার ৭২ কিলোমিটার সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা। জামালপুর সীমান্তের স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকা গুলোতে টহল জোড়দার করতে দেখা গেছে।  বিজিবির সদস্যরা রাত দিন সীমান্তে টহল দিচ্ছেন। তারা যেকোন ধরণের অপতৎপরতা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ করে পুশইন ঠেকাতে রাত দিন কাজ করে যাচ্ছেন।  পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শুন্য রেখায় প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। নতুন করে জামালপুর সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশইনের কোন ঘটনা ঘটেনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নেওয়া হয়েছে নিরাপত্তা। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 181 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন