শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ

শেরপুর সীমান্তে ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ
News Banner

শেরপুরের শ্রীবরদী সীমান্তে মালিকবিহীন ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ জুন রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকা থেকে ওই গরুগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় মালিকবিহীন ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজিবির কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান জানান, জব্দকৃত ৫টি ভারতীয় গরুর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা। জব্দকৃত গরুগুলোর আইনগত কার্যক্রম শেষে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 188 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন