শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত

জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত
News Banner

জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় চাচা আব্দুল হক (৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১) আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজেদের পৈত্রিক কৃষি জমি নিয়ে আব্দুল হক ও তার ভাতিজা সালামের সাথে বিরোধ চলছিলো। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরো দুই-তিনজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর হামলা চালায়। হামলায় ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সাথে আমার চাচার অনেক আগে থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব। সালাম দীর্ঘদিন বিদেশে ছিলো। সে কিছুদিন আগে দেশে এসেই কাকার সাথে ঝামেলা করছে। আজকে কাকা ধান গুলো কেটে সেই ধান মাড়াই করতে যাচ্ছিলো। সে সময় তারা কাকা-কাকির ওপরে হামলা করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছে। তারপর অন্য মানুষজন আসে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভাতিজার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে চচা নিহত হন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 191 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন