শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
News Banner

শেরপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং)-এর পুরস্কার বিতরণী অনুষষ্ঠিত হয়েছে। ৬ জুন ​শনিবার বিকেলে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সহকারী কমিশনার মো. সেলিম রেজাসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মুখ্য নয়; বরং অংশগ্রহণের মধ্যেই নিহিত থাকে শেখা, আত্মবিশ্বাস অর্জন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে শিক্ষকবৃন্দকে আরও উৎসাহ প্রদানের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ। ওইসময় তিনি সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপরও গুরুত্বারোপ করেন। পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই শিশুদের মানসিক বিকাশ পরিপূর্ণ হয় এবং দেশপ্রেম জাগ্রত হয়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যকলাপে আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান।

আলোচনা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 133 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন