শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত

জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
News Banner

নিজ পরিবেশ পরিচ্ছন্ন করে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে  শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। পরে ২৫০ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ,  জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। 
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি, টবে  জমে থাকা কিংবা এসির পানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। 
এ সময় ২৫০ সর্দার জামালপুর জেনারেল হাসপাতালের আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 222 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন