শেরপুর বুধবার, 09 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরের ঝিনাইগাতীতে অসহায় পুতুল রাণীর পাশে দাঁড়াল ভয়েস অব ঝিনাইগাতী

শেরপুরের ঝিনাইগাতীতে অসহায় পুতুল রাণীর পাশে দাঁড়াল ভয়েস অব ঝিনাইগাতী
News Banner

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার এক অসহায় ও অসুস্থ নারী পুতুল রাণী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানবেতর জীবনযাপন করছিলেন। বয়সের ভার ও শারীরিক জটিলতায় তার চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়লেও আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য ছিল না তার পরিবারের।
এমন পরিস্থিতির কথা জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতীর উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের ব্যক্তিগত অর্থায়নে একটি হুইলচেয়ার ওই নারীকে উপহার দেওয়া হয়। পুতুল রাণী ঝিনাইগাতী উপজেলার ভারুয়ামারী এলাকার ব্রজেন্দ্র দাসের স্ত্রী।
হুইলচেয়ার পেয়ে পুতুল রাণী ও তাঁর পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে চলাফেরার কষ্টে ভুগছিলেন পুতুল রাণী। হুইলচেয়ারটি তাঁর (পুতুল রাণী) দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলবে।
এ সময় মো. জাহিদুল হক মনির বলেন, ‘মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পুতুল রাণীর মুখের হাসি দেখে মনে হয়েছে, এই ছোট্ট সহযোগিতাই আমাদের জন্য বড় প্রাপ্তি। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
স্থানীয়রা এ মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে পরিচালিত এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি পঠিত হয়েছে: 178 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন