শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

শেরপুরে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা
News Banner

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ মে শুক্রবার দিনব্যাপী জেলার পাঁচ উপজেলাতেই পৃথকভাবে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চালকককে মোট ১৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। একইসাথে যাত্রী হয়রানি বন্ধ ও বাড়তি ভাড়া না আদায় করতে চালকদের সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার দুপুরে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড় থেকে শ্রীবরদী, বকশীগঞ্জ ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ড এবং বটতলার নালিতাবাড়ী সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ওইসময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নবীনগর বাস স্ট্যান্ড, ময়মনসিংহ ও জামালপুর সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নালিতাবাড়ীতে নকলাগামী সিএনজি স্টেশন ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে চালক ও মালিক সমিতিকে সতর্ক করা হয়। একইসাথে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া গরুহাটি বাইপাসে তল্লাশিকালে ৪ বোতল মদ ও মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়। শ্রীবরদী উপজেলায় সিএনজি, অটোরিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় মনিটরিং করা হয়। অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয় এবং ১টি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়।

নকলা উপজেলার হলপট্টি মোড় ও নকলা উত্তর বাজার মোড়ে সিএনজি ও ঢাকা থেকে আগত বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং করা হয়। যাত্রী ভোগান্তি রোধে চালকদের সতর্ক করা হয়। আর ঝিনাইগাতী উপজেলায় বাস, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৯টি মামলায় মোট ৪ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 151 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন