শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরের কারাবন্দীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন জেলা প্রশাসক

শেরপুরের কারাবন্দীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন  জেলা প্রশাসক
News Banner

শেরপুরে এবার কারাবন্দীদের সাথে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৮ মে বৃহস্পতিবার বিকেলে জেলা কারাগারে উপস্থিত হয়ে তিনি বন্দীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের হাতে ঈদের বিশেষ উন্নতমানের খাবার তুলে দেন। জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগ বন্দীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

কারাগারের বড়খানা বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে জেলা প্রশাসককে কাছে পেয়ে বন্দীরা নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় বন্দীদের উদ্দেশ্যে ফরিদা ইয়াসমিন বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারা যেন অপরাধ জগৎ থেকে বেরিয়ে এসে সমাজে একজন সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন, সেই লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্দীদের সাথে খোলামেলা আলাপচারিতায় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যথাযথ সমাধানের আশ্বাস প্রদান করেন।

একইসাথে কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনা ও বন্দীদের সেবায় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন জেলা প্রশাসক। বন্দীদের মানসিক উৎকর্ষ সাধন ও তাদের পুনর্বাসনের জন্য এ ধরনের ইতিবাচক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কারাগার পরিদর্শনকালে শেরপুর জেলা কারাগারের সুপার শাহ্‌ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলার মো. আব্দুস সেলিমসহ জেলা প্রশাসন ও কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 160 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন