শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা ক্রেতাদের ভিড়

শেরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে  কোরবানির পশু বেচাকেনা  ক্রেতাদের ভিড়
News Banner

শেরপুরে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। শুরুর দিকে খামার ও গৃহস্থের বাড়ি থেকে পছন্দের কোরবানির পশু কিনলেও শেষ মুহূর্তে ক্রেতারা ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন পশুর হাটে। এদিকে শেরপুরের পশুর হাটগুলোতে অতিরিক্ত গরম বা বৃষ্টিতে পশু যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য জন্য সতর্ক রয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ছোট বড় সব ধরনের খামারিদের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার্থে প্রতিটি হাটে জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে।

জানা যায়, শেরপুর শহরের নওহাটা পৌর গরু-মহিষের হাট, চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া এলাকায় আব্দুস সামাদ গরুরহাট, নালিতাবাড়ী বাইপাস মোড় হাট, ঝিনাইগাতী সদর বাজার হাট ও শ্রীবরদীতে ভালো দামের আশায় গরু নিয়ে যাচ্ছেন খামারী, গৃহস্থ ও পাইকাররা। খামারিরা জানান, ভালো দামের আশায় তারা সারাবছর গরু লালন-পালন করেছেন। তবে ধানের কুড়া, খেসারি, ধান, ভুট্টা ও ভুসিমিশ্রিত দানাদার খাবার সবকিছুর বাজার চড়া। কাঁচা ঘাসও সহজে পাওয়া যায় না। আর খড়ের দামও অনেক বেশি। তার মধ্যে শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচসহ আনুষঙ্গিক সকল খরচ অনেক বেশি। তাই লাভের অংক এবার মিলানো কঠিন।

ঝিনাইগাতী উপজেলার সদর হাটে কথা হয় কাংশার খামারি আব্দুল কাদের মিয়ার সাথে। তিনি বলেন, বাপু এবার সব কিছুর দাম বেশি। ভূসি ৬৫ টাকা কেজি, কুড়ার বস্তা ১৫’শ, খড়ের আটি সাড়ে সাত টাকা থেকে আট করে পড়েছে। এরমধ্যে শ্রমিক খরচের হিসেব রয়েছে। আর হাটে ক্রেতারা একেবারেই বেমানান দরাদরি করছে। একই কথা জানান নালিতাবাড়ী বাইপাস মোড় হাটে আসা খামারি হোসাইন মিয়া। তিনি বলেন, খাবার থেকে পোশাক, সবকিছুর দাম বেড়েছে। কোথাও আপত্তি নেই, আপত্তি কেবল গরুর নায্য দাম চাইলে। এবার আমাদের লাভ হবে না আর যদি ভারতীয় গরু আসে তাহলে সর্বনাশ। আমাদের খামারিদের বিরাট ক্ষতি হয়ে যাবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজুয়ানুল হক ভূঁইয়া বলেন, খামারিরা এখন প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। খামারে গরুকে যেন ক্ষতিকর ওষুধ ব্যবহারের মাধ্যমে মোটাতাজা না করা হয়, সে বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। পাশাপাশি জেলার ৫টি উপজেলার পশুর হাটগুলোতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৮ টি টিম কাজ করছে। তিনি আরও বলেন, এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬২ হাজার। আর যোগান রয়েছে প্রায় ৯৩ হাজার পশু। উদ্বৃত্ত পশু রাজধানী ঢাকাসহ জেলার বাইরে বিভিন্ন স্থানে বিক্রি হবে। জেলায় এবার ২০টি স্থায়ী হাট বসেছে। প্রতিটি হাটেই আমাদের মেডিক্যাল টিম কাজ করছে। হাটে আনা গবাদি পশুর যে কোন সমস্যায় তাৎক্ষণিক 

এই সংবাদটি পঠিত হয়েছে: 207 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 98 টি

মন্তব্য করুন