শেরপুর বুধবার, 28 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরে বিজিবির অভিযানে ১২৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরে বিজিবির অভিযানে ১২৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
News Banner

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। ২৫ মে সোমবার উপজেলার কাংশা ইউনিয়নের ছোটগজনী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি সূত্র জানায়, সোমবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও একটি কাভার্ড ভ্যান জব্দ করে। তবে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বিজিবির অভিযানে আটককৃত ভারতীয় মদ ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৫১ হাজার টাকা।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূরুল আমিন বায়েজীদ বলেন, বিজিবি সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 171 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 103 টি

মন্তব্য করুন