শেরপুর বুধবার, 09 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে ঢুকছে পাহাড়ি ঢলের পানি

নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে ঢুকছে পাহাড়ি ঢলের পানি
News Banner

টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার চারটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৩ মে বুধবার বিকেলে ওই তথ্য নিশ্চিত করেছে শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে চেল্লাখালি নদীর পানির তোড়ে উপজেলার গোল্লারপাড় এলাকায় বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ক্ষেতের ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত মহারশি, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, শেরপুর জেলায় এ পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী না হলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার চারটি পাহাড়ি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে চেল্লাখালী নদী ছাড়া অন্য সব নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 168 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন