শেরপুর বুধবার, 09 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
News Banner

অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ মে বুধবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা হোসনেয়ারাসহ সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২২ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং ১টি থ্রি-হুইলার বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 162 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন