শেরপুর বুধবার, 09 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও আব্দুল মালেকের মতবিনিময় সভা

নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও আব্দুল মালেকের মতবিনিময় সভা
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল মালেক প্রেসক্লাব নালিতাবাড়ীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এম.এ হাকাম হীরা ও সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলামসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে দৈনিক দিনকাল প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি অভিজিৎ সাহা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক দেশেরপত্র প্রতিনিধি দৌলত হোসেন, দৈনিক সত‍্যের সন্ধানে প্রতিদিন প্রতিনিধি রবিউল ইসলাম মন্ডল, দৈনিক আজকের বাংলা প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক বাংলা প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি সারোয়ার হোসাইন, দৈনিক খবরপত্র প্রতিনিধি আল আমিন, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি তাওহিদুজ্জামান রোমান, সাপ্তাহিক বাংলার কাগজ প্রতিনিধি মনজুরুল হক ও দৈনিক ভোরের কন্ঠ প্রতিনিধি ওসমান ফারুক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও আব্দুল মালেক নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 193 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন