শেরপুর বুধবার, 09 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

নকলায় ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

নকলায় ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক
News Banner

শেরপুরের নকলা থানা পুলিশ ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ এবং পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। ১১ মে সোমবার বেলা পৌণে ৩টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে নকলা পৌরশহরের গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে ওই অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া মাদক কারবারিরা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে পিকআপের চালক শফিকুল ইসলাম (১৯) এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর ছেলে নুর মোহাম্মদ (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারের দিকনির্দেশনায় এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপনের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান, এএসআই মোজাম্মেল হক, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই শাহ জালাল সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা পৌরসভার গড়েরগাঁও বাইপাস চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়।
ওই সময় ঝিনাইগাতী থেকে নালিতাবাড়ী হয়ে আসা গাজীপুরগামী একটি পিকআপ থামিয়ে পিকআপে ৯টি বস্তায় কাঠের গুড়ির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০৮ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ পিকআপটি জব্দ ও পিকআপের চালকসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপসহ জব্দকৃত মাদকের মূল্য প্রায় সাড়ে ১৯ লাখ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 255 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন