শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন, সভাপতি জামিল সম্পাদক হিরা

শেরপুরে সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটি গঠন, সভাপতি জামিল সম্পাদক হিরা
News Banner

স্টাফ রিপোর্টার 
শেরপুরে খোয়ারপাড় শাপলা চত্বরমোড় অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা ৪৫৮৮) এর অন্তর্ভুক্ত সিএনজি ষ্ট্যান্ড পরিচালনার জন্য ৫৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ১১ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর জেলা অটোটেম্পু অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. মাসুদুর রহমান নয়ন। শেরপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ এর সুপারিশক্রমে আগামী ১(এক) বছরের জন্য কমিটি পরিচালনা জন্য মো. জামিল হোসেন সরকারকে সভাপতি, মো. হিরা মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। 
এছাড়া দেলোয়ার হোসেনকে কার্যকরী সভাপতি,আবুল কালাম,মাসুদ রানা, ফখরুল আলমকে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লাভলু, আশরাফুল আলম মানিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনকে করা হয়।  

এছাড়াও কমিটিতে শেরপুর জেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য এমদাদুল হক মাষ্টার, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন মিন্টু ও জহুরুল হক কুদ্দুসসহ মোট ২৩ জনকে উপদেষ্টা করা হয়েছে।

উক্ত কমিটি অনুমোদনের জন্য স্বাক্ষর করেন শেরপুর জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ঢাকা ৪৫৮৮) এর সভাপতি মো. আশরাফুল আলম জুন, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, কার্যকরী সভাপতি মাসুদুর রহমান নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বাদশা।

নয়া সভাপতি জামিল হোসেন বলেন,যাত্রী এবং শ্রমিকের কল্যাণে আমরা কাজ করে যাবো তাই প্রশাসনসহ সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করছি।

সংগঠনটির নয়া সাধারণ সম্পাদক হিরা মিয়া বলেন, কাউকে হয়রানি হতে দেব না আমরা শ্রমিকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং শ্রমিকদের যে কোন সমস্যা সমাধানে কাজ করবো।

এই সংবাদটি পঠিত হয়েছে: 877 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন