শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

শেরপুরে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত আসনের সংসদ এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
News Banner

স্টাফ রিপোর্টার 
শেরপুরের চলাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকের সাথে ধান কাটলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি ১১ মে রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়স্তিরচর গ্রামে স্থানীয় কাটাখালি খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে তাদের সাথে ধান কাটায় শরিক হন।
ওইসময় ডা. প্রিয়াঙ্কা বলেন, আমাদের এই চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকরা রোদে-বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালী ধান ফলায় সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সাথে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়।

তিনি সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে খাল খননের সময় কৃষকদের ধানের যেন ক্ষতি না হয় সেসব বিষয় লক্ষ্য রেখে স্থানীয় কৃষকদের সাথে পরামর্শ করেন। এছাড়াও স্থানীয় কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায় এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজ সহ নানা প্রণোদনার বিষয়ে সংসদে কথা বলবেন বলে তিনি জানান।
ওইসময় সদর উপজেলা বিএনপির আহবায়ক ও ডা. প্রিয়াঙ্কার বাবা মো. হযরত আলীসহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 212 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন