শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

নতুন কুঁড়ি স্পোর্টস : শেরপুরে ফুটবলে বালক-বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা

নতুন কুঁড়ি স্পোর্টস : শেরপুরে ফুটবলে বালক-বালিকা বিভাগে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা
News Banner

স্টাফ রিপোর্টার
শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ মে রবিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল খেলার ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগে নকলা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। ওইসময় তিনি টুর্নামেন্টটি সফলভাবে ও প্রাণবন্ত পরিবেশে শেষ করায় খেলোয়াড়, কোচ ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধূলার মাধ্যমে শিশু-কিশোররা সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন কাবাডি খেলার ফাইনালে বালক বিভাগে নকলা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় শেরপুর সদর উপজেলা।
জেলা ক্রীড়া অফিস সূত্র জানায়, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এ স্লোগানকে সামনে রেখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে শেরপুর পৌরসভা ও জেলার ৫টি উপজেলা দলসহ ৬টি দল অংশ নেয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 207 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন