শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরের জেলা প্রশাসকের সঙ্গে এমপি রাশেদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরের জেলা প্রশাসকের সঙ্গে এমপি রাশেদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ
News Banner

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম।  শনিবার    ( ৯ মে ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, “শেরপুরের মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলার টেকসই অগ্রগতি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

​সাক্ষাৎকালে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রোটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আল আমিন সহ স্থানীয়  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।l

এই সংবাদটি পঠিত হয়েছে: 173 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন