শেরপুর সোমবার, 06 জুলাই 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ শেরপুরে নজরুল বর্ষের শুভ উদ্বোধন গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত

শ্রীবরদীতে ইয়াবা ও হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীবরদীতে ইয়াবা ও হিরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
News Banner

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের  পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম ও

হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা ও ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলোচিত মাদক ব্যবসায়ী মৃত নছিম উদ্দিনের ছেলে  কমল মিয়া (৪০) ও তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলী( ৫২) কে গ্রেপ্তার করা হয়।

 অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষী ডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান থেকে ৫ গ্রাম হেরোইন সহ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়া (৫২) কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

রবিবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম রবিবার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত কমল সীমান্ত জনপদের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকেই সে মাদক ব্যবসা করে আসছিল, মনজু মিয়া ইসলামপুরের বাসিন্দা হলেও সে শ্রীবরদী থানা এলাকায় এসে মাদক ব্যবসা করে থাকে। সুনির্দিষ্ট তথ্যের  ভিত্তিতে তাদের আটক করা হয়। মাদক মুক্ত শ্রীবরদী গড়তে পুলিশের  মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 138 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 161 টি

মন্তব্য করুন