শেরপুর মঙ্গলবার, 08 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
News Banner

নিজস্ব প্রতিবেদক 
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।

আসন্ন বাজেট অধিবেশন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সদ্য নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৫০ জন এমপি এতে যোগদান করবেন। তারা প্রথমবারের মতো সংসদের কার্যক্রমে অংশ নেবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটকে সামনে রেখে অধিবেশন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যদিবস নির্ধারণ করা হবে। এবারের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনা, মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ প্রস্তাব এবং অর্থবিল পাসের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলে গত ১২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয় এবং ৯৪টি বিল পাস হয়। পাশাপাশি দুটি বিশেষ কমিটিসহ মোট সাতটি সংসদীয় কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।

প্রথম অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতির সমাপনী ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 138 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 218 টি

মন্তব্য করুন